ছবি সংগ্রহীত
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় প্রবাস ফেরত আতিকুর রহমান সুজন (২৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চরহাজারী এলাকায়।
নিহত সুজন ওই এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে। স্বজনরা জানান, দেড় বছর আগে তিনি বিয়ে করেছিলেন এবং বর্তমানে তার চার মাস বয়সী একটি সন্তান রয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কয়েক বছর প্রবাসে থাকার পর প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় সুজন দেশে ফিরে আসেন। দেশে ফিরে তিনি আনোয়ারা কেপিজেড এলাকার একটি পোশাক কারখানায় চাকরি নেন। তবে দেড় মাস আগে চাকরি হারানোর পর থেকে তিনি মানসিকভাবে হতাশায় ভুগছিলেন।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম বলেন, “বাড়ির রান্নাঘর এলাকা থেকে সুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।”
স্থানীয়রা জানান, সুজনের মৃত্যু এলাকায় গভীর শোক সৃষ্টি করেছে। স্বজনরা বলছেন, চাকরি হারানোর পর মানসিক চাপ ও হতাশা তার মৃত্যুর পেছনের অন্যতম কারণ হতে পারে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News