ঢাকা, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 05:51 AM, 08 February 2026.
Digital Solutions Ltd

অন্তর্বর্তী সরকার কবে দায়িত্ব ছাড়বে, জালানেল প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব

Publish : 05:51 AM, 08 February 2026.
অন্তর্বর্তী সরকার কবে দায়িত্ব ছাড়বে, জালানেল প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব

ছবি সংগ্রহীত

ডেস্ক রিপোর্ট :

নির্বাচন শেষ হওয়ার পর অন্তর্বর্তী সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থাকার কোনো পরিকল্পনা বা উদ্দেশ্য নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

তিনি বলেছেন, নির্বাচনের পর যতদ্রুত সম্ভব নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে সরকারের দায়িত্ব হস্তান্তর করা হবে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে উপ-প্রেস সচিব উল্লেখ করেছেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে যে প্রচারণা ছড়িয়ে পড়ছে যেখানে দাবি করা হচ্ছে নির্বাচনের পরও অন্তর্বর্তী সরকার ১৮০ কার্যদিবস ক্ষমতায় থাকবে—এটি উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর।

তিনি বলেন, “এ ধরনের অপপ্রচার মূলত নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি করার একটি কৌশল।”

উপ-প্রেস সচিব আরও বলেন, দুঃখজনক হলেও লক্ষ্য করা যাচ্ছে যে এই ধরনের বিভ্রান্তিকর প্রচারণায় অনেক উচ্চশিক্ষিত মানুষও বিভ্রান্ত হচ্ছেন। তবে বাস্তবতা হলো—এই ধরনের বিভ্রান্তির কোনো ভিত্তি নেই এবং এতে বিভ্রান্ত হওয়ারও সুযোগ নেই।

তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব কেবল সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন নিশ্চিত করা। সরকারের কোনো রাজনৈতিক বা ক্ষমতাকেন্দ্রিক লক্ষ্য নেই।

অর্থাৎ, নির্বাচন সম্পন্ন হওয়ার পর নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে দায়িত্ব হস্তান্তরই প্রধান লক্ষ্য।

উপ-প্রেস সচিবের বার্তা নির্বাচনপ্রক্রিয়া সম্পর্কে জনগণের মধ্যে বিভ্রান্তি কমানো এবং আস্থার পুনঃস্থাপন করতে সাহায্য করবে।

তিনি জনগণকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন, যাতে রাজনৈতিক ষড়যন্ত্র বা ভুল তথ্যের মাধ্যমে কেউ বিভ্রান্ত না হয়।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বগুড়ায় অস্ত্রসহ বিএনপি তিন নেতাকর্মী গ্রেফতার শিরোনাম চট্টগ্রামে কৃষকদলের নেতা ইয়াবাসহ আটক শিরোনাম প্রধান উপদেষ্টা ভোট দেবেন গুলশানে শিরোনাম বরিশালে ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ বিএনপির বিরুদ্ধে শিরোনাম ভাঙ্গায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নিহত ২, আহত ৩০ শিরোনাম মনপুরায় লাকড়ির আগুনে দগ্ধ হয়ে শিশু মারজান গুরুতর আহত