ঢাকা, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 11:38 PM, 06 February 2026.
Digital Solutions Ltd

রাজধানীর পল্লবীতে দুই শিশু সন্তানসহ একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার

Publish : 11:38 PM, 06 February 2026.
রাজধানীর পল্লবীতে দুই শিশু সন্তানসহ একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

রাজধানীর পল্লবীতে দুই শিশু সন্তানসহ একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, দুই শিশুকে হত্যার পর স্বামী-স্ত্রী আত্মহত্যা করেছেন। হৃদয়বিদারক এই ঘটনাটি এলাকায় গভীর শোক ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ১টার দিকে রাজধানীর মিরপুর-১১ নম্বর ওয়াপদা ভবন সংলগ্ন বিহারী ক্যাম্পের বি-ব্লক এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- মোহাম্মদ মাসুম (৩৫), তার স্ত্রী ফাতেমা আক্তার সুমি (৩০) এবং তাদের দুই শিশু সন্তান- চার বছর বয়সী মিনহাজ ও দুই বছর বয়সী আসাদ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পল্লবীর বি-ব্লকের ৩ নম্বর ওয়াপদা ভবনের পাশে একটি টিনশেড ঘরে পরিবারটি ভাড়া থাকতো। বৃহস্পতিবার সকালে দীর্ঘ সময় ধরে ঘরটি বন্ধ দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে পুলিশে খবর দিলে তালা ভেঙে ঘরের ভেতর থেকে চারজনের নিথর মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী, সকাল ৮টা থেকে দুপুর ১২টার মধ্যে কোনো এক সময় এই মৃত্যুর ঘটনা ঘটে। ঘরের ভেতরের আলামত দেখে ধারণা করা হচ্ছে, প্রথমে দুই শিশুকে হত্যা করা হয়, এরপর বাবা-মা আত্মহত্যা করেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাচ্ছে না।

স্থানীয় বাসিন্দারা জানান, নিহত মোহাম্মদ মাসুম পেশায় একজন রিকশাচালক ছিলেন এবং তার স্ত্রী ফাতেমা আক্তার সুমি বিভিন্ন বাসায় গৃহকর্মীর কাজ করে সংসার চালাতেন। অর্থনৈতিক সংকট ছিল তাদের নিত্যসঙ্গী। পরিবারটি একাধিক সমিতি ও এনজিও থেকে ঋণ নিয়েছিল বলেও জানান স্থানীয়রা।

এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, প্রায় প্রতিদিনই বিভিন্ন সমিতির লোকজন ঋণের কিস্তির জন্য তাদের বাসায় আসতেন। চাপ ও হতাশার মধ্যে পড়ে দম্পতি চরম সিদ্ধান্ত নিতে পারেন বলে ধারণা করছেন অনেকে। তবে এ বিষয়ে পুলিশ তদন্ত শেষে নিশ্চিত তথ্য জানাবে।

পল্লবী থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহীন আলম বলেন,

“খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারজনের মরদেহ উদ্ধার করেছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।”

এই ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। প্রতিবেশীরা বলছেন, অভাব-অনটন ও ঋণের চাপ মানুষকে কতটা অসহায় করে তুলতে পারে, এই ঘটনা তারই নির্মম উদাহরণ। শিশুদের এমন করুণ পরিণতি সমাজকে নাড়া দিয়েছে।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বগুড়ায় অস্ত্রসহ বিএনপি তিন নেতাকর্মী গ্রেফতার শিরোনাম চট্টগ্রামে কৃষকদলের নেতা ইয়াবাসহ আটক শিরোনাম প্রধান উপদেষ্টা ভোট দেবেন গুলশানে শিরোনাম বরিশালে ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ বিএনপির বিরুদ্ধে শিরোনাম ভাঙ্গায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নিহত ২, আহত ৩০ শিরোনাম মনপুরায় লাকড়ির আগুনে দগ্ধ হয়ে শিশু মারজান গুরুতর আহত