ঢাকা, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 10:53 PM, 08 February 2026.
Digital Solutions Ltd

কুড়িগ্রামে ৫ নেতাকে জাতীয় পার্টি থেকে অব্যাহতি

Publish : 10:53 PM, 08 February 2026.
কুড়িগ্রামে ৫ নেতাকে জাতীয় পার্টি থেকে অব্যাহতি

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

কুড়িগ্রামের উলিপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় পার্টি ৫ নেতাকে অব্যাহতি দিয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আতিয়ার রহমান মুন্সি ও সদস্য সচিব আব্দুস সোবহান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

অব্যাহতি পাওয়া নেতারা

অব্যাহতি দেওয়া হয়েছে:

উলিপুর পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ (মিন্টু) মণ্ডল

আহ্বায়ক কমিটির সদস্য আলম মিয়া

পৌর জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক নূর আমিন (পাঠান)

আহ্বায়ক কমিটির সদস্য আমজাদ হোসেন

ইউনুছ আলী

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী আব্দুস সোবহানের প্রকাশ্য বিরোধিতা, নির্বাচনকালীন প্রতিবন্ধকতা সৃষ্টি এবং দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, উপজেলা সদস্য সচিব আব্দুস সোবহান দলে যোগদানের পর থেকেই সাংগঠনিক দুর্বলতা এবং তৃণমূল নেতাদের যথাযথ মূল্যায়ন না করার অভিযোগের সূত্র ধরে এই পরিস্থিতি তৈরি হয়েছে। নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন স্তরের দুই শতাধিক নেতাকর্মী ডা. আক্কাস আলীর পক্ষে প্রকাশ্যে অবস্থান নিয়েছেন। ডা. আক্কাস আলী ইসলামি আন্দোলন বাংলাদেশের (হাতপাখা) প্রার্থী।

উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুস সোবহান বলেন, “দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি কেন্দ্রীয় নির্দেশনার ভিত্তিতে করা হয়েছে।”

উল্লেখ্য, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ডা. আক্কাস আলী কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসন থেকে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের মাধ্যমে নির্বাচন করেছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশের (হাতপাখা) প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বগুড়ায় অস্ত্রসহ বিএনপি তিন নেতাকর্মী গ্রেফতার শিরোনাম চট্টগ্রামে কৃষকদলের নেতা ইয়াবাসহ আটক শিরোনাম প্রধান উপদেষ্টা ভোট দেবেন গুলশানে শিরোনাম বরিশালে ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ বিএনপির বিরুদ্ধে শিরোনাম ভাঙ্গায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নিহত ২, আহত ৩০ শিরোনাম মনপুরায় লাকড়ির আগুনে দগ্ধ হয়ে শিশু মারজান গুরুতর আহত