ঢাকা, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 05:12 AM, 08 February 2026.
Digital Solutions Ltd

নির্বাচন নিরাপত্তায় আজ থেকে মাঠে নামছে সেনা ও আইনশৃঙ্খলা বাহিনী

Publish : 05:12 AM, 08 February 2026.
নির্বাচন নিরাপত্তায় আজ থেকে মাঠে নামছে সেনা ও আইনশৃঙ্খলা বাহিনী

ছবি সংগ্রহীত

ডেস্ক রিপোর্ট :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে দেশজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীসহ অন্যান্য বাহিনীর পর্যাপ্ত সদস্য ছাড়াও রোববার থেকে মাঠে নামছেন ১ হাজার ৫১ জন নির্বাহী (এক্সিকিউটিভ) ম্যাজিস্ট্রেট। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা বাহিনীর এই বিশেষ মোতায়েন ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ শনিবার (৭ ফেব্রুয়ারি) এক ব্রিফিংয়ে বলেন, “সেনাবাহিনী আগে থেকেই মাঠে আছে। রোববার থেকে আরও সদস্য যুক্ত হবে। ভোটের আগে-পরে তারা সাতদিন দায়িত্ব পালন করবেন। আমরা আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে বৈঠক করেছি এবং তারা জানিয়েছেন, দেশের পরিস্থিতি ভালো এবং নির্বাচন সফল করতে সহায়ক।”

তিনি আরও জানান, “আমি এখন রংপুরে আছি। এখানকার পরিবেশ খুব ভালো। কিছু জায়গায় যেমন হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ বা সংশ্লিষ্ট এলাকায় পরিস্থিতি সাময়িকভাবে উত্তেজনাপূর্ণ হলেও তা দ্রুত ঠিক হয়ে যাবে। আমরা চাই, এমন ঘটনা যেন আর একটিও না ঘটে।”

এছাড়া কমিশনার জানান, “সব ব্যালট বক্স জেলায় জেলায় পাঠানো হয়েছে এবং রিটার্নিং অফিসাররা এগুলো গ্রহণ করছেন। এখন সবাই ভোটের প্রস্তুতিতে ব্যস্ত।”

নির্বাচন কমিশন ও আইন-শৃঙ্খলা বাহিনীর এই পদক্ষেপ নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ভোটারদের মধ্যে আস্থা বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে সচেতন মহল।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বগুড়ায় অস্ত্রসহ বিএনপি তিন নেতাকর্মী গ্রেফতার শিরোনাম চট্টগ্রামে কৃষকদলের নেতা ইয়াবাসহ আটক শিরোনাম প্রধান উপদেষ্টা ভোট দেবেন গুলশানে শিরোনাম বরিশালে ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ বিএনপির বিরুদ্ধে শিরোনাম ভাঙ্গায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নিহত ২, আহত ৩০ শিরোনাম মনপুরায় লাকড়ির আগুনে দগ্ধ হয়ে শিশু মারজান গুরুতর আহত