ঢাকা, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 05:51 AM, 08 February 2026.
Digital Solutions Ltd

নির্বাচনি প্রচারণা শেষ হবে মঙ্গলবার: ইসির ঘোষণা

Publish : 05:51 AM, 08 February 2026.
নির্বাচনি প্রচারণা শেষ হবে মঙ্গলবার: ইসির ঘোষণা

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা আগামী মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় শেষ হচ্ছে। গত ২২ জানুয়ারি থেকে শুরু হওয়া এই প্রচারণা ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে বন্ধ করার বিধান রয়েছে।

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, মঙ্গলবার সকাল সাড়ে ৭টা থেকে দেশের সব প্রার্থী ও রাজনৈতিক দল সব ধরনের প্রচারণা বন্ধ করবেন।

ভোটগ্রহণের সময় ও আসন

ভোটগ্রহণ হবে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত, সারাদেশে ২৯৯টি সংসদীয় আসনে। শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে ভোট বাতিল হওয়ায় মোট ভোট আসন ২৯৯।

ভোটার ও কেন্দ্রের তথ্য

মোট ভোটার: ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯

পুরুষ ভোটার: ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫৪

মহিলা ভোটার: ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৫

তৃতীয় লিঙ্গের ভোটার: ১ হাজার ২২০

সর্বনিম্ন ভোটার: ঝালকাঠি-১ (২ লাখ ২৮ হাজার ৪৩১)

সর্বোচ্চ ভোটার: গাজীপুর-২ (৮ লাখ ৪ হাজার ৩৩৩)

মোট ভোটকেন্দ্র: ৪২ হাজার ৭৭৯, ভোটকক্ষ: ২ লাখ ৪৭ হাজার ৪৮

মোট প্রার্থী: ২,০৩৪

স্বতন্ত্র প্রার্থী: ২৭৫

অংশ নেওয়া রাজনৈতিক দল: ৫১

সবচেয়ে বেশি প্রার্থী: বিএনপি (২৯১ জন)

সবচেয়ে বেশি প্রার্থী একটি আসনে: ঢাকা-১২ (১৫ জন)

সবচেয়ে কম প্রার্থী একটি আসনে: পিরোজপুর-১ (২ জন)

নিরাপত্তা: প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

দেশি নিবন্ধিত সংস্থা পর্যবেক্ষক: ৮১টি সংস্থা, মোট ৫৫,৪৫৪ জন

নির্বাচন কমিশন আশা করছে, সব প্রস্তুতি সম্পন্ন হলে ভোটাররা সুষ্ঠু ও স্বচ্ছ ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

 

জাতীয় বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বগুড়ায় অস্ত্রসহ বিএনপি তিন নেতাকর্মী গ্রেফতার শিরোনাম চট্টগ্রামে কৃষকদলের নেতা ইয়াবাসহ আটক শিরোনাম প্রধান উপদেষ্টা ভোট দেবেন গুলশানে শিরোনাম বরিশালে ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ বিএনপির বিরুদ্ধে শিরোনাম ভাঙ্গায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নিহত ২, আহত ৩০ শিরোনাম মনপুরায় লাকড়ির আগুনে দগ্ধ হয়ে শিশু মারজান গুরুতর আহত