ঢাকা, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 05:57 AM, 09 February 2026.
Digital Solutions Ltd

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহায়তা চায় সরকার

Publish : 05:57 AM, 09 February 2026.
শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহায়তা চায় সরকার

ছবি সংগ্রহীত

ডেস্ক রিপোর্ট :

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক শহিদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ সরকার। আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুযায়ী স্বচ্ছ তদন্ত পরিচালনার লক্ষ্যে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর)-এর কাছে আনুষ্ঠানিকভাবে সহায়তা কামনা করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জেনেভায় অবস্থিত বাংলাদেশ স্থায়ী মিশন গত ৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ওএইচসিএইচআর-এর কাছে একটি আনুষ্ঠানিক নোট ভারবাল প্রেরণ করে। নোটে ওসমান হাদির হত্যাকাণ্ডের নিরপেক্ষ ও কার্যকর তদন্তে প্রয়োজনীয় কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদানের অনুরোধ জানানো হয়।

জেনেভায় বাংলাদেশ মিশন সূত্রে জানা গেছে, জাতিসংঘের মানবাধিকার দপ্তর থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া মাত্রই তা পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হবে। একই সঙ্গে তদন্ত প্রক্রিয়ায় আন্তর্জাতিক সংস্থার সম্পৃক্ততা নিশ্চিত হলে বিচারিক স্বচ্ছতা আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

সরকারের পক্ষ থেকে পুনর্ব্যক্ত করা হয়েছে যে, শহিদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িত প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। তদন্ত ও বিচার প্রক্রিয়ায় কোনো ধরনের আপস করা হবে না বলেও জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, এ ঘটনায় আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসরণ করে সর্বোচ্চ স্বচ্ছতা, জবাবদিহিতা এবং ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। এজন্য প্রয়োজন হলে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের কারিগরি সহায়তা গ্রহণ করতেও সরকার প্রস্তুত।

উল্লেখ্য, শহিদ শরিফ ওসমান হাদি ছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক। তার হত্যাকাণ্ড দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। বিভিন্ন রাজনৈতিক ও নাগরিক সংগঠন ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দ্রুত বিচার দাবি করে আসছে।

বিশ্লেষকদের মতে, জাতিসংঘের মানবাধিকার দপ্তরের সহযোগিতা চাওয়ার মাধ্যমে বাংলাদেশ সরকার এ হত্যাকাণ্ডের তদন্তে আন্তর্জাতিক মান বজায় রাখার বিষয়ে একটি শক্ত বার্তা দিয়েছে। এতে বিচার প্রক্রিয়ার গ্রহণযোগ্যতা যেমন বাড়বে, তেমনি দায়ীদের বিচারের আওতায় আনতে আস্থা তৈরি হবে বলেও মনে করছেন তারা।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বগুড়ায় অস্ত্রসহ বিএনপি তিন নেতাকর্মী গ্রেফতার শিরোনাম চট্টগ্রামে কৃষকদলের নেতা ইয়াবাসহ আটক শিরোনাম প্রধান উপদেষ্টা ভোট দেবেন গুলশানে শিরোনাম বরিশালে ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ বিএনপির বিরুদ্ধে শিরোনাম ভাঙ্গায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নিহত ২, আহত ৩০ শিরোনাম মনপুরায় লাকড়ির আগুনে দগ্ধ হয়ে শিশু মারজান গুরুতর আহত