ছবি: সংগৃহীত
বিয়েতে রাজি না হওয়ায় প্রেমিকার এক বছরের সন্তানকে অপহরণ করার অভিযোগে ভারতের বিহারের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। যৌথ অভিযানে কানপুর থেকে শিশুসহ তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তের নাম হেমন্ত কুমার। তিনি দিল্লির কাপাশেরা এলাকার এক বিবাহিত নারীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন এবং তাকে বিয়ে করতে চাপ দিতে থাকেন। কয়েকদিন আগে সেই উদ্দেশ্যে বিহার থেকে দিল্লিতে যান হেমন্ত।
তবে ওই নারী স্পষ্ট জানিয়ে দেন, তিনি ইতোমধ্যেই বিবাহিত এবং তার এক বছরের একটি সন্তান রয়েছে। এই প্রত্যাখ্যান মেনে নিতে না পেরে হেমন্ত ধারণা করেন, শিশুটিই তার বিয়ের পথে প্রধান বাধা।
এই ভাবনা থেকেই খেলনা কেনার অজুহাতে তিনি এক বছরের শিশুটিকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। পরে দিল্লি রেলওয়ে স্টেশন থেকে বিক্রমশীলা এক্সপ্রেসে উঠে শিশুটিকে নিয়ে বিহারের দিকে রওনা দেন।
ট্রেনে শিশুটি কান্না করলে সহযাত্রীদের কাছে তিনি মিথ্যা দাবি করেন, শিশুটির মা অসুস্থ এবং তিনি তাকে দাদির কাছে নিয়ে যাচ্ছেন।
এদিকে সন্তানকে না পেয়ে আতঙ্কিত মা যোগাযোগ করলে হেমন্ত হুমকি দেন—বিহারে গিয়ে তাকে বিয়ে না করলে সন্তানকে আর ফেরত দেওয়া হবে না।
অভিযোগের পর দিল্লি পুলিশ রেলওয়ে সুরক্ষা বাহিনীকে (আরপিএফ) সতর্ক করে। পরে কানপুর সেন্ট্রাল স্টেশনে বিক্রমশীলা এক্সপ্রেসে অভিযান চালিয়ে শিশুসহ হেমন্তকে আটক করা হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে হেমন্ত স্বীকার করেন, প্রেমিকাকে বিয়েতে বাধ্য করতেই তিনি শিশুটিকে অপহরণ করেছিলেন। আইনি প্রক্রিয়ার জন্য তাকে ও শিশুটিকে দিল্লিতে পাঠানো হচ্ছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News