ঢাকা, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক :
Publish : 12:38 AM, 05 February 2026.
Digital Solutions Ltd

মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার মাঝেই ওমানে ইরান–যুক্তরাষ্ট্র সম্ভাব্য বৈঠক

Publish : 12:38 AM, 05 February 2026.
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার মাঝেই ওমানে ইরান–যুক্তরাষ্ট্র সম্ভাব্য বৈঠক

ছবি সংগ্রহীত

আন্তর্জাতিক ডেস্ক :

মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা ও যুদ্ধের আশঙ্কার মধ্যেই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য বৈঠকের বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। দীর্ঘ ধোঁয়াশা কাটিয়ে আগামী শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ওমানে দুই দেশের প্রতিনিধিরা বৈঠকে বসতে যাচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

প্রথমে তুরস্কের ইস্তাম্বুলে বৈঠক হওয়ার কথা থাকলেও ইরানের প্রস্তাবের পর স্থান পরিবর্তন করা হয়। তেহরান দ্বিপাক্ষিক ফরম্যাটে আলোচনার জন্য ওমানকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে প্রস্তাব দেয়। মার্কিন প্রশাসন শুরুতে এ প্রস্তাব প্রত্যাখ্যান করলেও পরে আরব নেতাদের অনুরোধে ওমানেই আলোচনায় বসতে রাজি হয় বলে জানায় সংবাদমাধ্যম অ্যাক্সিওস।

এরই মধ্যে ইরানে সম্ভাব্য হামলার প্রস্তুতি হিসেবে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা বৃদ্ধি এবং তেহরানের পাল্টা কঠোর হুঁশিয়ারি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এমন উত্তেজনার আবহেই বৈঠকের খবরে সংঘাত এড়িয়ে কূটনৈতিক সমাধানের ক্ষীণ আশার আলো দেখছেন বিশ্লেষকরা।

তবে বৈঠকের মূল জটিলতা তৈরি হয়েছে আলোচনার এজেন্ডা নিয়ে। ইরান স্পষ্টভাবে জানিয়েছে, তারা কেবল তাদের পরমাণু কার্যক্রম ও আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে আলোচনা করতে চায়। ক্ষেপণাস্ত্র কর্মসূচি কিংবা আঞ্চলিক প্রভাব বিস্তার নিয়ে কোনো আলোচনা তারা মানবে না।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের অবস্থান আরও বিস্তৃত। বুধবার (৪ ফেব্রুয়ারি) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, অর্থবহ ও টেকসই কোনো চুক্তিতে পৌঁছাতে হলে ইরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি, প্রক্সি গোষ্ঠীগুলোকে সহায়তা এবং দেশের ভেতরের মানবাধিকার পরিস্থিতিকেও আলোচনায় আনতে হবে।

এই অচলাবস্থার মধ্যেই কাতার, তুরস্ক ও মিশর মধ্যস্থতাকারী হিসেবে একটি খসড়া প্রস্তাব সামনে এনেছে। প্রস্তাবে বলা হয়েছে, ইরান আগামী তিন বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ রাখবে এবং তাদের মজুত ইউরেনিয়াম কোনো তৃতীয় দেশে পাঠিয়ে দেবে।

এছাড়া ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার থেকে বিরত থাকবে বলেও প্রস্তাবে উল্লেখ করা হয়েছে।

এর বিনিময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি ‘অনাক্রমণ চুক্তি’র প্রস্তাব দেয়া হয়েছে। এতে উভয় দেশ একে অপরের ওপর সামরিক হামলা না চালানোর প্রতিশ্রুতি দেবে। তবে এই প্রস্তাবে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষই সম্মতি জানায়নি।

বিশ্লেষকদের মতে, ওমানের বৈঠক সফল হলে মধ্যপ্রাচ্যে নতুন করে কূটনৈতিক সমীকরণ তৈরি হতে পারে। তবে এজেন্ডা নিয়ে মতপার্থক্য দূর না হলে আলোচনাটি প্রতীকী পর্যায়েই সীমাবদ্ধ থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম প্রধান উপদেষ্টা ভোট দেবেন গুলশানে শিরোনাম বরিশালে ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ বিএনপির বিরুদ্ধে শিরোনাম ভাঙ্গায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নিহত ২, আহত ৩০ শিরোনাম মনপুরায় লাকড়ির আগুনে দগ্ধ হয়ে শিশু মারজান গুরুতর আহত শিরোনাম রাজাপুরে হাতপাখা প্রার্থীর কর্মীদের ওপর হামলার অভিযোগ সংবাদ সম্মেলন শিরোনাম শরীয়তপুরে অস্ত্র উদ্ধার, সাবেক ইউপি চেয়ারম্যান ও স্ত্রী আটক