ছবি সংগ্রহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন ভারতের ওপর নির্ধারিত বাণিজ্যশুল্ক ৫০ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশে নামিয়েছে। গত ২ ফেব্রুয়ারি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে প্রেসিডেন্ট ট্রাম্প এ তথ্য প্রকাশ করেন।
ট্রাম্প তার পোস্টে উল্লেখ করেছেন, “ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আজ টেলিফোনে আমার কথা হয়েছে। তিনি বলেছেন, তার দেশ রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে রাজি আছে। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি করতে তার দেশ প্রস্তুত।”
তিনি আরও লিখেছেন, “প্রধানমন্ত্রী মোদির প্রতি সম্মান এবং তার সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের খাতিরে আমি তার অনুরোধে সায় দিয়েছি। এখন থেকে যুক্তরাষ্ট্রের বাজারে ভারতীয় পণ্যের ওপর নির্ধারিত শুল্ক হবে ১৮ শতাংশ। এটি খুব শিগগিরই কার্যকর হবে।”
এর আগে ২০২৫ সালের ২০ জানুয়ারি ট্রাম্প প্রেসিডেন্টের শপথ গ্রহণের আগ পর্যন্ত যুক্তরাষ্ট্রের বাজারে ভারতীয় পণ্যের জন্য নির্ধারিত শুল্ক ছিল ১৫ শতাংশ। ক্ষমতায় আসার পর ২ এপ্রিল তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আছে— এমন সব দেশের ওপর ধার্যকৃত শুল্কের পরিমাণ বৃদ্ধি করেন। ভারতের ওপর নির্ধারিত শুল্কও তখন ১৫ শতাংশ থেকে ২০ শতাংশে উন্নীত করা হয়।
পরে রাশিয়া থেকে কম মূল্যে জ্বালানি তেল কেনার অভিযোগে ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়। ফলে মার্কিন বাজারে ভারতীয় পণ্যের ওপর আরোপিত শুল্কের পরিমাণ বেড়ে দাঁড়ায় ৫০ শতাংশে।
যুক্তরাষ্ট্রের এই নতুন সিদ্ধান্ত ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্কের জন্য ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, শুল্ক হ্রাসে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের সুযোগ তৈরি হবে। এ সিদ্ধান্ত ভারতীয় রপ্তানি শিল্প, বিশেষ করে খাদ্য, পেট্রোলিয়াম ও হ্যান্ডিক্রাফট পণ্যের ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে।
এ ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রশাসনের উভয় পক্ষই ট্রাম্পের পদক্ষেপের প্রশংসা করেছেন এবং তা দুই দেশের বন্ধুত্বপূর্ণ ও অর্থনৈতিক সম্পর্ককে আরও দৃঢ় করবে বলে আশা প্রকাশ করেছেন।
মার্কিন শুল্ক হ্রাস কার্যকর হওয়ার পর ভারতীয় ব্যবসায়ীরা আশা করছেন, মার্কিন বাজারে তাদের পণ্য আরও প্রতিযোগিতামূলক হবে এবং রপ্তানি আয় বৃদ্ধি পাবে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News