ঢাকা, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক :
Publish : 08:58 AM, 02 February 2026.
Digital Solutions Ltd

নয় বছরের প্রেমের পর বিয়ে, কয়েক মাসের মধ্যেই স্বামীকে হত্যার অভিযোগ

Publish : 08:58 AM, 02 February 2026.
নয় বছরের প্রেমের পর বিয়ে, কয়েক মাসের মধ্যেই স্বামীকে হত্যার অভিযোগ

ছবি সংগ্রহীত

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের উত্তরপ্রদেশের বারেলিতে এক প্রেমের সম্পর্ক ভয়াবহ পরিণতিতে শেষ হয়েছে। দীর্ঘ নয় বছরের প্রেমের পর গত বছরের নভেম্বরে বিয়ে করেছিলেন জিতেন্দ্র কুমার যাদব ও জ্যোতি। তবে বিয়ের কয়েক মাসের মধ্যেই সেই সম্পর্ক মৃত্যু পর্যন্ত গড়ায়।

পুলিশ জানিয়েছে, ৩৩ বছর বয়সী জিতেন্দ্রকে শহরের ইজ্জতনগর এলাকার একটি ভাড়া বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। প্রথমে ঘটনাটিকে আত্মহত্যা দাবি করা হলেও ময়নাতদন্তে প্রমাণিত হয়েছে, তিনি গলা টিপে হত্যা করা হয়েছিল।

পুলিশের তদন্তে জানা গেছে, হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিলেন জিতেন্দ্রের স্ত্রী জ্যোতি। তাকে ধরে রাখতে সহায়তা করেন তার বাবা কালিচরণ, মা চামেলি ও ভাই দীপক। হত্যার পর ঘটনাটিকে আত্মহত্যা মনে করানোর জন্য জিতেন্দ্রের মরদেহ জানালার গ্রিলের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। পরে প্রতিবেশীদের জানানো হয়, তিনি আত্মহত্যা করেছেন।

এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে জ্যোতির আরেক ভাই পলাতক থাকায় তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পুলিশ জানায়, বিয়ের কয়েক সপ্তাহের মধ্যেই দম্পতির মধ্যে আর্থিক বিষয়কে কেন্দ্র করে বিরোধ শুরু হয়। অভিযোগ রয়েছে, জিতেন্দ্র তার স্ত্রীর ব্যাংক হিসাব থেকে ২০ হাজার রুপি তুলে অনলাইন জুয়ায় হারান। এ নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে কলহ চলছিল। গত ২৬ জানুয়ারি হারানো অর্থ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি শারীরিক সংঘর্ষে রূপ নেয়।

পুলিশ জানায়, ওই সময় জ্যোতি তার বাবা-মা ও ভাইকে বাড়িতে ডেকে আনেন। স্বামী-স্ত্রীর ঝগড়ার সময় তারা জিতেন্দ্রকে ধরে রাখেন এবং জ্যোতি শ্বাসরোধ করে তাকে হত্যা করেন।

প্রাথমিকভাবে পুলিশ ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে দেখলেও, নিহতের ভাই অজয় কুমারের অভিযোগের পর পুনরায় তদন্ত শুরু হয়। ময়নাতদন্ত প্রতিবেদনে হত্যার প্রমাণ পাওয়ায় মামলা আত্মহত্যা প্ররোচনার অভিযোগ থেকে পরিবর্তন করে হত্যা মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।

জিজ্ঞাসাবাদে জ্যোতি হত্যার দায় স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, শিক্ষাজীবন থেকেই জিতেন্দ্রের সঙ্গে তার পরিচয় ছিল। তবে বিয়ের পর নিয়মিত আর্থিক বিরোধ ও পারিবারিক কলহের কারণে তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়।

পুলিশ এবং স্থানীয়রা বলছেন, এই হত্যাকাণ্ড পারিবারিক দ্বন্দ্ব ও আর্থিক বিরোধের চরম পরিণতি হিসেবে নজির সৃষ্টি করেছে।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বগুড়ায় অস্ত্রসহ বিএনপি তিন নেতাকর্মী গ্রেফতার শিরোনাম চট্টগ্রামে কৃষকদলের নেতা ইয়াবাসহ আটক শিরোনাম প্রধান উপদেষ্টা ভোট দেবেন গুলশানে শিরোনাম বরিশালে ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ বিএনপির বিরুদ্ধে শিরোনাম ভাঙ্গায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নিহত ২, আহত ৩০ শিরোনাম মনপুরায় লাকড়ির আগুনে দগ্ধ হয়ে শিশু মারজান গুরুতর আহত