ছবি সংগ্রহীত
ইরান যুক্তরাষ্ট্রকে সতর্ক করে জানিয়েছে, ওয়াশিংটন যদি তাদের ভূখণ্ডে হামলা চালায়, তবে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালানো হবে। শনিবার (৭ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে এ হুমকি দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
আরাঘচি বলেন, “আমেরিকার মূল ভূখণ্ডে পাল্টা হামলার কোনো সম্ভাবনা নেই। তবে এই অঞ্চলে তাদের ঘাঁটিগুলো আমাদের লক্ষ্য হবে।” সাক্ষাৎকারের কিছু অংশ ইরানের সরকারি টেলিগ্রাম চ্যানেলে প্রকাশ করা হয়েছে।
তিনি আরও জানান, ইরান পারমাণবিক সমৃদ্ধকরণ চালিয়ে যেতে চায় এবং এটিকে দেশের অবিচ্ছেদ্য অধিকার হিসেবে দেখছে। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি স্বস্তিজনক চুক্তিতে পৌঁছাতে তারা প্রস্তুত। আরাঘচি বলেন, “বোমাবর্ষণ করেও আমাদের সক্ষমতা ধ্বংস করা যায়নি। আমরা সমৃদ্ধকরণ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বস্তিজনক চুক্তিতে পৌঁছাতে প্রস্তুত।”
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে পরবর্তী দফার আলোচনার জন্য এখনো কোনো নির্দিষ্ট সময় নির্ধারিত হয়নি, তবে উভয় পক্ষ শিগগিরই আলোচনার জন্য একমত হয়েছে।
এছাড়া তিনি সতর্ক করে বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি কখনোই আলোচ্য বিষয় নয়, কারণ এটি দেশের প্রতিরক্ষার অংশ।
এদিকে, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ওমানের রাজধানী মাস্কাটে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ইরানের সঙ্গে “খুবই ভালো আলোচনা হয়েছে” বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে এই হুমকি এবং সংলাপ একসঙ্গে ইরানের কৌশলগত অবস্থানকে প্রমাণ করছে, যেখানে তারা প্রতিরক্ষা ও কূটনৈতিক সমাধানের মধ্যে সঠিক সমন্বয় করার চেষ্টা করছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News