ছবি: সংগৃহীত
ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে শুক্রবার এক যুগলকে জনসমক্ষে ১৪০টি বেত্রাঘাত প্রদান করা হয়েছে। অভিযোগ, তারা মদ্যপান ও বিবাহবহির্ভূত যৌন সম্পর্কের মধ্যে যুক্ত ছিলেন। একপর্যায়ে একের পর এক বেতের আঘাত সহ্য করতে না পেরে ২১ বছর বয়সী ওই তরুণী অজ্ঞান হয়ে পড়েন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, আচেহ প্রদেশে কট্টর শরিয়া আইন প্রচলিত। মদ্যপানের জন্য ৪০টি এবং বিবাহবহির্ভূত যৌন সম্পর্কের জন্য ১০০টি বেত্রাঘাতের বিধান রয়েছে। অভিযোগের ভিত্তিতে দুই অপরাধের শাস্তি একত্রে প্রদান করা হয়েছে।
বিবিসি জানায়, শুক্রবার ওই যুগলসহ মোট চারজনকে জনসমক্ষে বেত্রাঘাত করা হয়। তিনজন নারী পুলিশ সদস্য মঞ্চে এই কার্যক্রম সম্পন্ন করেন। একপর্যায়ে বেত্রাঘাতে তরুণী কাঁদতে কাঁদতে মঞ্চে লুটিয়ে পড়েন। পরে তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেয়া হয়।
অভিজ্ঞরা বলছেন, আচেহ প্রদেশে এর আগেও জনসমক্ষে বেত্রাঘাতের ফলে গুরুতর অসুস্থতার ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই ধরনের শাস্তি নিয়ে নিয়মিত উদ্বেগ প্রকাশ করছে।
বর্তমানে ওই তরুণী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং পরিস্থিতি স্থিতিশীল বলে জানা গেছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News