ছবি সংগ্রহীত
মধ্যপ্রাচ্যে ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র ও আঞ্চলিক মিত্রদের সঙ্গে চলমান উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান মোকাবিলায় সম্ভাব্য সামরিক পদক্ষেপের পরিকল্পনা আঞ্চলিক মিত্রদের কাছেও গোপন রাখা হচ্ছে।
স্থানীয় সময় শনিবার (৩১ জানুয়ারি) ফক্স নিউজকে দেওয়া সাক্ষাতকারে ট্রাম্প বলেন, “খামেনি প্রশাসনের সঙ্গে আলোচনা চলছে, তবে ভবিষ্যত এখনও অনিশ্চিত। নিরাপত্তার কারণে উপসাগরীয় মিত্রদের পরিকল্পনার বিস্তারিত জানানো সম্ভব হয়নি।”
ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই ইরান সীমান্তে ব্যাপক সামরিক শক্তি মোতায়েন করেছে। তিনি আশা প্রকাশ করেন, তেহরান এমন আলোচনায় বসবে যা গ্রহণযোগ্য এবং দ্বিপাক্ষিক শান্তি বজায় রাখতে সহায়ক হবে।
ইসরাইলের আকাবা উপসাগরের তীরবর্তী দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর এইলাতে ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ডেস্ট্রয়ার পৌঁছেছে। ইসরাইলি সেনাবাহিনী জানায়, এটি পূর্বপরিকল্পিত পদক্ষেপ এবং যুক্তরাষ্ট্র–ইসরাইলের চলমান সামরিক সহযোগিতার অংশ।
তবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, কূটনীতি অগ্রাধিকার পাবে এবং চাপের মুখে আলোচনায় বসা হবে না। এক জনসভায় তিনি যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইউরোপীয় দেশগুলোকে দেশজুড়ে বিক্ষোভ ও উত্তেজনা উসকানি দেওয়ার দায়ী করেছেন। তিনি বলেন, “ট্রাম্প হোক, নেতানিয়াহু হোক, তারা আমাদের দেশের মধ্যে বিভাজন ও সংঘাত সৃষ্টি করতে চেয়েছে এবং অনেক নিরীহ মানুষকে এই স্রোতে টেনে এনেছে।”
ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এসলামি জানিয়েছেন, ইরানের কৌশলগত সামরিক ও প্রতিরোধক্ষমতা ইতিমধ্যেই পর্যাপ্ত। দেশটির পারমাণবিক অস্ত্রের প্রয়োজন নেই, তবে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার সক্ষমতা রয়েছে।
সেনাপ্রধান আমির হাতামি হুঁশিয়ারি দিয়েছেন, মার্কিন ঘাঁটি, জাহাজ ও মিত্রদের লক্ষ্য করে হামলার জবাব দেয়া হবে। চলমান উত্তেজনার মধ্যেই ইরান আগামী ফেব্রুয়ারিতে উত্তর ভারত মহাসাগরে চীন ও রাশিয়ার সঙ্গে যৌথ নৌ মহড়ার পরিকল্পনা করেছে। মহড়ায় অংশ নেবে ইরানের নিয়মিত নৌবাহিনী ও ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কর্পসের নৌ ইউনিট, পাশাপাশি চীন ও রাশিয়ার নৌবাহিনী।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনা, আঞ্চলিক সামরিক জোট এবং যৌথ মহড়া মধ্যপ্রাচ্যে উত্তাপ বৃদ্ধি করতে পারে। একই সঙ্গে কূটনৈতিক সমঝোতা ও আঞ্চলিক নিরাপত্তার ওপর আন্তর্জাতিক মনোযোগও বাড়ছে।
উত্তেজনার এই প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্য, উত্তর ভারত মহাসাগর ও আন্তর্জাতিক নিরাপত্তা সংক্রান্ত পদক্ষেপ ও সমঝোতার দিক যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News