ঢাকা, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক :
Publish : 05:13 AM, 19 January 2026.
Digital Solutions Ltd

ইরানের বিরুদ্ধে মার্কিন সেনাবাহিনী ‘শক্তিশালী বিকল্প’ বিবেচনা করছে, ট্রাম্প

Publish : 05:13 AM, 19 January 2026.
ইরানের বিরুদ্ধে মার্কিন সেনাবাহিনী ‘শক্তিশালী বিকল্প’ বিবেচনা করছে, ট্রাম্প

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক :

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে ওয়াশিংটন সম্ভাব্য সামরিক হস্তক্ষেপসহ “শক্তিশালী বিকল্প” বিবেচনা করছে। রোববার (১১ জানুয়ারি) তিনি এ কথা বলেন এবং জানান, সেনাবাহিনী বিষয়টি গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করছে।

ট্রাম্প এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেন, “আমরা এটিকে খুব গুরুত্ব সহকারে দেখছি। সেনাবাহিনী এটিকে দেখছে এবং আমরা কিছু শক্তিশালী বিকল্পের দিকে তাকিয়ে আছি। আমরা শিগগিরই একটি সিদ্ধান্ত নেব।”

তিনি আরও জানান, সামরিক পদক্ষেপের সম্ভাবনা প্রকাশের পর ইরানের নেতারা যোগাযোগ করে আলোচনা করতে চান। ট্রাম্প বলেন, “ইরানের নেতারা গতকাল ফোন করেছেন। একটি বৈঠকের আয়োজন করা হচ্ছে। তারা আলোচনা করতে চায়। তবে বৈঠকের আগে আমাদের পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা রয়েছে।”

রয়টার্সের খবরে বলা হয়েছে, মঙ্গলবার ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টারা ইরানের জন্য সম্ভাব্য বিকল্পগুলো নিয়ে আলোচনা করবেন। ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী, এই বিকল্পগুলোর মধ্যে রয়েছে সামরিক হামলা, গোপন সাইবার অস্ত্র ব্যবহার, নিষেধাজ্ঞা আরও বিস্তৃত করা এবং সরকারবিরোধী উৎসগুলোকে অনলাইন সহায়তা প্রদান।

এর আগে, ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ ওয়াশিংটনকে সতর্ক করেছেন, “ভুল পদক্ষেপ না নিন।”

অপরদিকে, ইরান সরকার রাষ্ট্রীয় টেলিভিশনের মাধ্যমে জানায়, গত দুই সপ্তাহের বিক্ষোভে নিহত নিরাপত্তা বাহিনীর সদস্যসহ ‘শহীদদের’ স্মরণে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে।

গত কয়েক সপ্তাহ ধরে ইরানে মূল্যস্ফীতি ও দ্রব্য মূল্যের অসহনীয় বৃদ্ধির কারণে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। পরে এই বিক্ষোভ রাজনৈতিক ও সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়। এ পর্যন্ত নিরাপত্তা কর্মকর্তাসহ শতাধিক মানুষ নিহত হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে জানা গেছে।

বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর এখন ইরান ও যুক্তরাষ্ট্রের পদক্ষেপের দিকে। মার্কিন হুমকি এবং ইরান সরকারের কঠোর প্রতিক্রিয়ার মধ্যে মধ্যপ্রাচ্যে নতুন এক উত্তেজনা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বগুড়ায় অস্ত্রসহ বিএনপি তিন নেতাকর্মী গ্রেফতার শিরোনাম চট্টগ্রামে কৃষকদলের নেতা ইয়াবাসহ আটক শিরোনাম প্রধান উপদেষ্টা ভোট দেবেন গুলশানে শিরোনাম বরিশালে ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ বিএনপির বিরুদ্ধে শিরোনাম ভাঙ্গায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নিহত ২, আহত ৩০ শিরোনাম মনপুরায় লাকড়ির আগুনে দগ্ধ হয়ে শিশু মারজান গুরুতর আহত