ঢাকা, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক :
Publish : 06:36 AM, 21 January 2026.
Digital Solutions Ltd

ভেনেজুয়েলা ছাড়ার সেই রাত: মাচাদোর ‘সাহসী’ পালানোর ভিডিও প্রকাশ

Publish : 06:36 AM, 21 January 2026.
ভেনেজুয়েলা ছাড়ার সেই রাত: মাচাদোর ‘সাহসী’ পালানোর ভিডিও প্রকাশ

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক :

ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া করিনা মাচাদোর দেশত্যাগের নাটকীয় ঘটনা এবার প্রকাশ্যে এসেছে। নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করতে ভেনেজুয়েলা থেকে তার গোপন পলায়নের একটি ভিডিও প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক উদ্ধারকারী দল ‘গ্রে বুল’। ভিডিওতে দেখা যায়, কীভাবে গভীর রাতে ঝুঁকিপূর্ণ অভিযানের মাধ্যমে মাচাদোকে নিরাপদে দেশ ছাড়তে সহায়তা করা হয়।

প্রায় এক বছর আত্মগোপনে থাকার পর গত ডিসেম্বরের শুরুতে মাচাদো ভেনেজুয়েলা ত্যাগ করেন। তার লক্ষ্য ছিল নরওয়ের রাজধানী অসলোতে গিয়ে নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করা। ভেনেজুয়েলায় রাজনৈতিক দমন-পীড়ন ও গ্রেপ্তারের আশঙ্কার মধ্যেই এই পলায়নের সিদ্ধান্ত নেন তিনি।

গ্রে বুল প্রকাশিত তথ্যে জানা যায়, ভেনেজুয়েলার উপকূল থেকে একটি ছোট নৌকায় করে মাচাদো ক্যারিবিয়ান সাগরের একটি নির্ধারিত মিলনস্থলে পৌঁছান। সেখানে আগে থেকেই অপেক্ষায় ছিল গ্রে বুলের আরেকটি নৌকা। দলের নেতৃত্বে ছিলেন গ্রে বুলের প্রতিষ্ঠাতা ও বিশেষ বাহিনীর অভিজ্ঞ সৈনিক ব্রায়ান স্টার্ন।

শুক্রবার (১৬ জানুয়ারি) প্রকাশিত সম্পাদিত দুই মিনিটের ভিডিওতে দেখা যায়, গভীর রাতে মাচাদো দ্বিতীয় নৌকায় উঠছেন। দূর থেকে তার নৌকার আলো দেখা মাত্র স্টার্নকে বলতে শোনা যায়, “ওই যে ওরা, ওরা, ওরা।” পরিচয় নিশ্চিত হওয়ার পর স্টার্ন নিজ হাতে তাকে নৌকায় তুলতে সাহায্য করেন।

ভিডিওর এক পর্যায়ে স্টার্ন বলেন, “হাই, মারিয়া। আমার নাম ব্রায়ান। তোমার সঙ্গে দেখা করে ভালো লাগলো। আমি তোমাকে পেয়ে গেছি।” জবাবে মাচাদো বলেন, “এত ভেজা আর এত ঠান্ডা।”

ভিডিওতে কালো জ্যাকেট ও টুপি পরা অবস্থায় ক্যামেরার সামনে মাচাদো বলেন, “আমি মারিয়া করিনা মাচাদো। আমি বেঁচে আছি। আমি নিরাপদে আছি এবং গ্রে বুলের প্রতি আমি কৃতজ্ঞ।” এরপর ভিডিওটি শেষ হয় স্টার্ন ও তার দলের সঙ্গে মাচাদোর কয়েকটি স্থিরচিত্র দিয়ে।

ব্রায়ান স্টার্ন এর আগে জানান, দীর্ঘ, ঠান্ডা ও চরম উত্তেজনাপূর্ণ যাত্রার পর ভোরের দিকে তারা নিরাপদে তীরে পৌঁছান। সেখান থেকে মাচাদো নরওয়ের উদ্দেশ্যে বিমানে ওঠেন, যেখানে তার নোবেল পুরস্কার গ্রহণ এবং পরিবারের সঙ্গে পুনর্মিলনের কথা ছিল।

এদিকে, অভিযানের ভিডিও প্রকাশের পরও মাচাদো এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, অভিযানে জড়িত ব্যক্তিদের নিরাপত্তার স্বার্থেই তিনি মুখ খুলতে চান না। এর আগে সাংবাদিকদের তিনি জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে তিনি কিছু মাত্রায় সহায়তা পেয়েছেন, তবে বিস্তারিত প্রকাশ করলে সংশ্লিষ্টদের ঝুঁকিতে ফেলতে পারেন।

উল্লেখ্য, মাচাদো ভেনেজুয়েলার অন্যতম প্রভাবশালী বিরোধীদলীয় নেতা। গত ১০ ডিসেম্বর শান্তিতে নোবেল পুরস্কার গ্রহণের জন্য তিনি নরওয়ের অসলোতে যান। সে সময় তিনি নিজ দেশে আত্মগোপনে ছিলেন। ভেনেজুয়েলার অ্যাটর্নি জেনারেল তখন বলেন, মাচাদোর বিরুদ্ধে একাধিক ফৌজদারি অপরাধের তদন্ত চলমান থাকায় তিনি দেশ ত্যাগ করলে তাকে ‘পলাতক’ হিসেবে গণ্য করা হবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ভিডিও শুধু একটি উদ্ধার অভিযান নয়, বরং ভেনেজুয়েলার চলমান রাজনৈতিক সংকট এবং বিরোধী নেতাদের নিরাপত্তাহীনতার একটি শক্ত প্রতীক হয়ে উঠেছে।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বগুড়ায় অস্ত্রসহ বিএনপি তিন নেতাকর্মী গ্রেফতার শিরোনাম চট্টগ্রামে কৃষকদলের নেতা ইয়াবাসহ আটক শিরোনাম প্রধান উপদেষ্টা ভোট দেবেন গুলশানে শিরোনাম বরিশালে ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ বিএনপির বিরুদ্ধে শিরোনাম ভাঙ্গায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নিহত ২, আহত ৩০ শিরোনাম মনপুরায় লাকড়ির আগুনে দগ্ধ হয়ে শিশু মারজান গুরুতর আহত