ঢাকা, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক :
Publish : 06:36 AM, 21 January 2026.
Digital Solutions Ltd

‘ইরানে নতুন নেতৃত্ব দরকার’—খামেনিকে কড়া বার্তা ট্রাম্পের

Publish : 06:36 AM, 21 January 2026.
‘ইরানে নতুন নেতৃত্ব দরকার’—খামেনিকে কড়া বার্তা ট্রাম্পের

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক :

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দীর্ঘ ৩৭ বছরের শাসনের সমালোচনা করে দেশটিতে নতুন নেতৃত্বের প্রয়োজনীয়তার কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভে ব্যাপক প্রাণহানির প্রেক্ষাপটে তিনি বলেন, “ইরানে নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে।”

স্থানীয় সময় শনিবার (১৭ জানুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন ট্রাম্প। সাক্ষাৎকারে খামেনির একাধিক এক্স (সাবেক টুইটার) পোস্ট ট্রাম্পকে পড়ে শোনানো হয়, যেখানে ইরানের বিক্ষোভে নিহতদের জন্য যুক্তরাষ্ট্র ও বিশেষ করে ট্রাম্পকে দায়ী করা হয়েছে।

এর জবাবে ট্রাম্প বলেন, ইরানের বর্তমান শাসকগোষ্ঠী দমন-পীড়ন ও সহিংসতার মাধ্যমে ক্ষমতায় টিকে আছে। তার ভাষায়, “একজন নেতা হিসেবে খামেনির সবচেয়ে বড় অপরাধ হলো পুরো দেশকে ধ্বংসের পথে ঠেলে দেওয়া এবং আগে কখনো না দেখা মাত্রায় সহিংসতা ব্যবহার করা।”

ট্রাম্প আরও অভিযোগ করেন, দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে মনোযোগ দেওয়ার পরিবর্তে ক্ষমতায় টিকে থাকতে হাজার হাজার মানুষকে হত্যা করা হচ্ছে। তিনি বলেন, এই ব্যর্থ নেতৃত্বের কারণেই ইরান বর্তমানে বসবাসের জন্য বিশ্বের সবচেয়ে কঠিন ও বিপর্যস্ত স্থানগুলোর একটি হয়ে উঠেছে।

খামেনিকে সরাসরি ইঙ্গিত করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “লোকটি অসুস্থ মানসিকতার মানুষ। তার উচিত নিজের দেশটা সঠিকভাবে চালানো এবং মানুষ হত্যা বন্ধ করা।” ট্রাম্পের মতে, ইরানের বর্তমান পরিস্থিতির জন্য সম্পূর্ণভাবে দায়ী খামেনির নেতৃত্বের ব্যর্থতা।

এদিকে ট্রাম্পের এসব মন্তব্যের আগেই তার তীব্র সমালোচনা করেন আয়াতুল্লাহ আলি খামেনি। ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো খামেনির উদ্ধৃতি দিয়ে জানায়, বিক্ষোভ চলাকালে হতাহত, ক্ষয়ক্ষতি এবং আন্তর্জাতিক অপপ্রচারের জন্য তেহরান যুক্তরাষ্ট্রকে দায়ী করছে।

খামেনি বলেন, “ইরানবিরোধী সর্বশেষ বিক্ষোভটি ভিন্ন ছিল, কারণ মার্কিন প্রেসিডেন্ট ব্যক্তিগতভাবে এতে জড়িত ছিলেন।” তিনি অভিযোগ করেন, বিদেশি-সম্পর্কিত শক্তি এই বিক্ষোভে সহিংসতা উসকে দিয়েছে।

ইরানের সর্বোচ্চ নেতার দাবি, ইসরাইল ও যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট ব্যক্তিরা ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে এবং কয়েক হাজার মানুষকে হত্যা করেছে, যা দুই সপ্তাহেরও বেশি সময় ধরে দেশটিকে চরম অস্থিরতার মধ্যে রেখেছে।

বিশ্লেষকদের মতে, ট্রাম্প ও খামেনির এই পাল্টাপাল্টি বক্তব্য ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্ককে আরও উত্তপ্ত করে তুলতে পারে। একই সঙ্গে ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট ও আন্তর্জাতিক চাপ নতুন মাত্রা পাচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বগুড়ায় অস্ত্রসহ বিএনপি তিন নেতাকর্মী গ্রেফতার শিরোনাম চট্টগ্রামে কৃষকদলের নেতা ইয়াবাসহ আটক শিরোনাম প্রধান উপদেষ্টা ভোট দেবেন গুলশানে শিরোনাম বরিশালে ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ বিএনপির বিরুদ্ধে শিরোনাম ভাঙ্গায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নিহত ২, আহত ৩০ শিরোনাম মনপুরায় লাকড়ির আগুনে দগ্ধ হয়ে শিশু মারজান গুরুতর আহত