ছবি সংগৃহীত
ইরানের সাম্প্রতিক বিক্ষোভে সরকারি তথ্য অনুযায়ী মোট ৩,১১৭ জন নিহত হয়েছেন। বুধবার ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল এই তথ্য প্রকাশ করেছে। নিহতদের মধ্যে ২,৪২৭ জনকে ‘শহীদ’ এবং ৬৯০ জনকে ‘সন্ত্রাসী-দাঙ্গাকারী’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
রাষ্ট্রায়ত্ত টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের জাতীয় নিরাপত্তা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী আকবর পৌরজামশিদিয়ান বলেন, “যেসব ব্যক্তি বিক্ষোভে সন্ত্রাস, দাঙ্গাবাজি এবং সরকারি বা সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে, তাদের ‘সন্ত্রাসী-দাঙ্গাকারী’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। শহীদদের তালিকায় রয়েছে সাধারণ বেসামরিক বিক্ষোভকারী এবং নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা ও কর্মীরা।”
তিনি আরও বলেন, “এই তালিকা সরকার বিক্ষোভ শুরু থেকে শেষ পর্যন্ত সহনশীলতা ও ধৈর্য প্রদর্শন করেছে, তা প্রমাণ করে। শহীদ ও সন্ত্রাসী হিসেবে বিভাজন আমাদের নীতিগত দৃষ্টিভঙ্গির প্রতিফলন।”
তবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, এ বিক্ষোভে নিহতের সংখ্যা ৪,৫৬০। সংস্থাটি জানিয়েছে, ইরানের অভ্যন্তরীণ নেটওয়ার্ক ও তাদের কর্মীদের মাধ্যমে এই সংখ্যা সংগ্রহ করা হয়েছে।
অন্যদিকে, বিভিন্ন সূত্রের বরাতে নিহতের সংখ্যা ১৫ হাজারেরও বেশি উল্লেখ করা হচ্ছে। গত ১৮ জানুয়ারি ইরানের এক সরকারি কর্মকর্তা অন্তত ৫,০০০ জন নিহত হওয়ার তথ্য দিয়েছেন। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এখনও এই সংখ্যা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।
জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতি বৃদ্ধির প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর থেকে ইরানে বিক্ষোভ শুরু হয়। মাত্র কয়েক দিনের মধ্যে দেশটির ৩১টি প্রদেশের শহর-গ্রামে ছড়িয়ে পড়ে বিক্ষোভ, এবং দিন দিন এর তীব্রতা বৃদ্ধি পায়।
বিক্ষোভ দমনে ইরান ইন্টারনেট এবং মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেয়। পাশাপাশি দেশের পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সেনাবাহিনীও মোতায়েন করা হয়। ব্যাপক দমন-পীড়নের ফলে বর্তমান সময়ে বিক্ষোভ-উত্তেজনা অনেকটাই প্রশমিত হয়েছে।
ইরানের এই পরিস্থিতি আন্তর্জাতিক পর্যবেক্ষকদের জন্যও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সরকারী তথ্যে নিহতের সংখ্যা প্রকাশ হলেও বাস্তব পরিস্থিতি এবং অসংগঠিত তথ্যের কারণে প্রকৃত সংখ্যা নিয়ে বিতর্ক চলছেই।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News