ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যের জলসীমায় যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী এবং স্ট্রাইট গ্রুপ প্রবেশের পর ইরানে মার্কিন হামলার তীব্র শঙ্কা তৈরি হয়েছে। বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান বর্তমানে আলোচনায় আগ্রহী, তবে যে কোনো ধরনের হামলার ক্ষেত্রে কঠোর জবাব দিতে পারে তেহরান।
গত ডিসেম্বরে ইরানে শুরু হওয়া বিক্ষোভ দমন অভিযানের কারণে দেশটির সরকার দুর্বল অবস্থায় রয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে, দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা সহিংসতায় প্রায় ৬ হাজার মানুষ নিহত হয়েছেন।
মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইউএসএস আব্রাহাম লিংকনের নেতৃত্বে একটি স্ট্রাইক গ্রুপ এখন মধ্যপ্রাচ্যের জলসীমায় অবস্থান করছে। তবে এর সঠিক অবস্থান প্রকাশ করা হয়নি।
ট্রাম্প এক সাক্ষাৎকারে বলেন, “ইরানের পাশে আমাদের একটি বড় নৌবহর রয়েছে। তারা এখন চুক্তি করতে চায়, বহুবার ফোন করেছে, কথা বলতে চায়। তবে এটি রাজনৈতিক বিষয়, আমি কোন বিকল্পটি পছন্দ করি সে বিষয়ে মন্তব্য করব না।”
বিশ্লেষকরা বলছেন, ওয়াশিংটনের সম্ভাব্য বিকল্পের মধ্যে রয়েছে ইরানের সামরিক স্থাপনায় আঘাত অথবা আয়াতুল্লাহ আলি খামেনির নেতৃত্বাধীন শাসনের বিরুদ্ধে লক্ষ্যভিত্তিক হামলা। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর ইরান শাসন ব্যবস্থাকে উৎখাত করার প্রচেষ্টা হিসেবে এগুলো বিবেচিত হচ্ছে।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ইরানি সরকারের অবস্থান বর্তমানে নড়বড়ে এবং ক্ষমতা ধরে রাখার ক্ষেত্রে সবচেয়ে দুর্বল পর্যায়ে রয়েছে। মার্কিন সিনেটর লিন্ডসি গ্রাহাম বলেন, ওয়াশিংটনের একমাত্র লক্ষ্য ইরানি শাসনব্যবস্থার অবসান ঘটানো।
ইরানিরা এখনও প্রতিক্রিয়া প্রদানে সতর্ক। বিপ্লবী গার্ড বাহিনীর মুখপাত্র বলেছেন, “যদি মার্কিন বিমানবাহী রণতরী ভুল করেও আমাদের আঞ্চলিক জলসীমায় প্রবেশ করে, সেটিকে লক্ষ্যবস্তু করা হবে।” আরেক দৈনিক জাভান জানিয়েছে, প্রয়োজনে ইরান হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেবে এবং শক্তিশালী প্রতিক্রিয়া দেখাবে।
অতীতের অভিজ্ঞতা বলছে, দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক না থাকলেও তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে সীমিত যোগাযোগের একটি চ্যানেল কার্যকর রয়েছে। তবে পরিস্থিতি যে কতটা উত্তেজনাপূর্ণ হতে পারে, তা স্পষ্টভাবে প্রদর্শন করছে সামরিক উপস্থিতি এবং রাজনৈতিক হুঁশিয়ারি।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News